বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:৪৮ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এ ঘটনায় কাউছার (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত কাউছার মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের পুত্র। তিনি উত্তর শশীদল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউছারকে নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড় থেকে গাঁজাসহ আটক করা হয়। পরে ওই বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে শুকানোর জন্য রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।

ব্রাহ্মণপাড়া থানার ওসি বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ইউপি   সদস্য   গাঁজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close