বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ট্রাম্পের উড়োজাহাজে সন্দেহজনক ‘স্নাইপার মাঁচা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানের কাছে সন্দেহজনক একটি মাঁচা খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো-এফবিআই।

বিমানের ওঠানামার জায়গার ২০০ গজ দূরে একটি গাছের ওপর কাঠামোটি দেখা গেছে। গাছের ডালে কিছু পাইপ দিয়ে মাঁচাটি তৈরি করা হয়েছে। যেখান থেকে স্নাইপার রাইফেল দিয়ে ট্রাম্পকে নিশানায় নেওয়া যাবে বলে ধারনা করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

তাদের মতে, ওই কাঠামোটি ‘স্নাইপার ঘাঁটি বা মাঁচা’ হলেও হতে পারে। যদিও তার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি। এমনকি কোনো অস্ত্রশস্ত্রও মেলেনি। স্নাইপার ঘাঁটি, না কি সাধারণ কাঠামো তা খতিয়ে দেখছে এফবিআই।

এফবিআই প্রধান কাশ পটেল বলেন, পশ্চিম পাম বিচ থেকে প্রেসিডেন্টের ফেরার আগে মার্কিন সিক্রেট সার্ভিস ওই কাঠামো খুঁজে পান। এফবিআই তদন্ত দল ঘটনাস্থল থেকেই তথ্যপ্রমাণ সংগ্রহ করছে।

উল্লেখ্য, আমেরিকার মধ্যে যাতায়াতের জন্য এয়ার ফোর্স-এক নামের বিশেষ বিমানটি ব্যবহার করে থাকেন ট্রাম্প। ফ্লোরিডার এই বিমানবন্দরে ট্রাম্প এলে একটি নির্দিষ্ট স্থানে বিমানটি রাখা থাকে। তবে সম্প্রতি সংস্কার কাজ চলমান থাকায় সাময়িকভাবে অন্যত্র রাখা হয় বিমানটিকে। সেখানেই সন্দেহজনক স্নাইপারের মাঁচার খোঁজ মিলেছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্পে   উড়োজাহাজ   স্নাইপার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close