বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হাসিনা ছাড়া দেশ চলবে না- এই বার্তা দিতেই ঘটছে নাশকতা: রিজভী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম


বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা জনগণের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, যা বড় ধরনের সিরিজ নাশকতা। সিরিজ অব ইনসিডেন্স যখন হয় তখন বুঝতে হবে, কালো হাত কাজ করছে দেশকে অস্থিতিশীল করতে। এসব যারা করছে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে চায় হাসিনা ছাড়া দেশ চলছে না। 

সোমবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে এসব কথা বলেন তিনি। এসময় জাহাঙ্গীর আলমের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন তিনি। 

উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া,কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপির নেতৃবৃন্দরা।

রিজভী বলেন, অনেক আগেই সাংগঠনিক ভাবে কুমিল্লাকে বিভাগের মর্যাদা দিয়েছে বিএনপি। জুলাই সনদ নিয়ে জামায়াতের সেক্রেটারির বক্তব্যের বিষয়ে তিনি বলেন, জামায়াত যে-কোনো সময় তাদের কথা ও অঙ্গীকার বরখেলাপ করতে পারে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষেই সম্ভব একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। তিনি ‘নির্দেশ দেন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হাসিনা   দেশ   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close