বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা
ফিরোজ আহম্মেদ,পিরোজপুর
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:৪৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। 

মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানাগেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান,পাওনা  টাকার চাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিন এর বাড়ির সামনে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।


মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম এই প্রতিবেদককে বলেন,এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   মঠবাড়িয়া   চায়ের দোকানী   কুপিয়ে হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close