মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
উৎপল কুমার দে’র নামে প্রকাশিত ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১:২৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানাচ্ছে, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (বর্তমানে সাময়িক বরখাস্ত) কর্তৃক বরিশাল জোনে বদলিপূর্বক পদায়নের নামে একটি জাল প্রজ্ঞাপন দৃষ্টিগোচর হয়েছে।

এই প্রজ্ঞাপনে ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর দেখানো হয়েছে। বাস্তবে তিনি মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-২ এ দায়িত্বে আছেন।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে, উক্ত ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ ধরনের কোনো প্রজ্ঞাপন সরকারিভাবে জারি করা হয়নি। এটি সরাসরি প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।

মন্ত্রণালয় সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  উৎপল কুমার দে   প্রকাশিত   ভুয়া বদলি   পদায়ন   প্রজ্ঞাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close