বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ল ১৯টি মাছের আড়ত
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:৪৮ পিএম

ভোলার তজুমদ্দিন উপজেলায় অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোরের দিকে উপজেলার শশীভুলন এলাকার এই ঘটনাটি ঘটে।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১৯টি আড়ত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আড়তদারদের মধ্যে রয়েছেন কামালউদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার ও আনোয়ার হোসেন।

আড়তদাররা জানান, ভোরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে তারা চিৎকার করে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ভোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close