বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু জিএস মাজহারুল শোনালেন সফলতার গল্প
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে বিজয়ী মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি নিজের সংগ্রামী পথচলার গল্প শোনান এবং শিক্ষার্থীদের স্বপ্ন অনুসরণের আহ্বান জানান। মাজহারুল বলেন, সাফল্য একদিনে আসে না। ধারাবাহিক পরিশ্রম, সততা ও ইতিবাচক চিন্তাই একজন মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়। শিক্ষাজীবনে নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে, ভালো কাজে উৎসাহিত হতে হবে এবং মন্দ কাজে ‘না’ বলা শিখতে হবে।

তিনি আরও বলেন, আমারও স্বপ্ন ছিল, এবং আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পেরেছি কঠোর সাধনা ও অধ্যাবসায়ের মাধ্যমে। অনেক বাধা-বিপত্তি এসেছে, কিন্তু আমি হাল ছাড়িনি।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সততার পথে অবিচল থাকার পরামর্শ দেন। বলেন, অনেকে অনৈতিক কাজে উৎসাহিত করবে, কিন্তু তাদের মুখের ওপর ‘না’ বলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে।

গ্যাং কালচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মাজহারুল বলেন, ছাত্র অবস্থায় অনেকেই না বুঝে গ্যাং কালচারে জড়িয়ে পড়ে, যা ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। তাই খেলাধুলা, পাঠচর্চা ও সুস্থ সংস্কৃতির বিকাশে মনোযোগী হতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন বলেন, জাকসু নির্বাচনে আমাদের সাবেক শিক্ষার্থী মাজহারুলের বিজয়ে আমরা গর্বিত। সে আজকের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন বিদ্যালয়ের গৌরব বাড়িয়েছে। আমরা চাই ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দিক।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সফলতার গল্প   জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close