বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নির্বাচনের আগে বিএনপিকে ৪ বুলেটপ্রুফ গাড়ি ও দুইটি মিনি বাসের অনুমতি
চাওয়া হয়েছে শটগান ও পিস্তলের অনুমতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:৪৩ পিএম আপডেট: ১৯.১০.২০২৫ ২:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি বুলেটপ্রুফ গাড়ি ও দুইটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমোদন দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জুনে প্রথম একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল, এরপর অক্টোবরের শুরুতে আরও একটি বুলেটপ্রুফ বাসের অনুমোদন আসে। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানান, নির্বাচনের সময় নেতারা সারাদেশে প্রচারে অংশ নেবেন, তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই গাড়ি কেনা হচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সাধারণত রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি খুব কম দেওয়া হয়। অতীতে এটি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও দূতাবাসের জন্যই অনুমোদিত ছিল। জাপান, কানাডা ও জার্মানি মূলত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে। একটি গাড়ির খরচ প্রায় ২ লাখ ডলার, শুল্কসহ মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

এছাড়া বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে। দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে, যা এখনও বিবেচনাধীন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। গত নির্বাচনী প্রচারে তাদের গাড়িবহরে হামলার ঘটনা নিরাপত্তার উদ্বেগ আরও বাড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ডের কারণে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close