বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাতার-তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সীমান্তে তীব্র সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সও বিষয়টি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার অনুষ্ঠিত এক দফা আলোচনায় দুই দেশ যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য ফলোআপ বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছে। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

আলোচনায় নেতৃত্ব দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। ইসলামাবাদ স্পষ্ট জানায়, আফগান ভূখণ্ডে জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে ‘টিটিপি’ ও ‘বিএলএ’-র মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

অপরদিকে তালেবান সরকার জানিয়েছে, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা হামলা চালায় আফগান বাহিনী, যার পর থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কাতার-তুরস্ক   মধ্যস্থতা   যুদ্ধবিরতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close