প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১:২১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ সাব্বির হোসেনকে সভাপতি এবং শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মোট ৪৫ জন সদস্য স্থান পেয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তানভিরুল ইসলাম সৌরভ, মোঃ শাওন, নাইম মৃধা, শরিফুল ইসলাম, মেহরাব হোসেন অভি, তানভির হাসান সোহান এবং ইউসুফ পারভেজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রুহুল আমিন জমাদ্দার মুন্না ও শামীম হোসেন সাগরসহ ৯ জনকে ও সহ সাধারণ সম্পাদক হিসেবে ইমানুল হাওলাদারসহ ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, ছাত্রী বিষয়ক সম্পাদক ও সদস্য হিসেবে আরও অনেকে কমিটিতে স্থান পেয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
গত ৪ জানুয়ারি ২০২১ সালে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল, যেখানে আহবায়ক ছিলেন মোঃ আসলাম হোসেন চয়ন ও সদস্য সচিব মোঃ সজীব মিয়া শান্ত।
মোংলা পৌর বিএনপির পক্ষ থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর