| শিরোনাম: |

ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর