সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
লিবিয়া থেকে দেশে ফিরবেন আরও তিন শতাধিক বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনার প্রস্তুতি নিচ্ছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, লিবিয়া সরকারের সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত তিন শতাধিক নাগরিকের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে রিপোর্ট করতে এবং ২২ অক্টোবর দেশে ফেরার পূর্ণ প্রস্তুতিসহ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দূতাবাস থেকে তাদের লিবিয়া সরকারের নির্ধারিত অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হবে। সেখানে এক রাত অবস্থানের পর ২৩ অক্টোবর সকালে সরকারি ব্যবস্থাপনায় মিতিগা বিমানবন্দর থেকে তাদের দেশে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  লিবিয়া   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close