বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাড়িভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধি সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের মতো জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ করার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকরা দাবি জানিয়েছেন—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা, এবং উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে, এদিন সকালে অর্থ বিভাগ থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ছয়টি শর্ত সাপেক্ষে এই ভাতা বৃদ্ধি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে শিক্ষক-কর্মচারীরা তা অপর্যাপ্ত ও অসম্মানজনক উল্লেখ করে তাৎক্ষণিকভাবে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন এবং পূর্ণ দাবিদাওয়া আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  প্রজ্ঞাপন প্রত্যাখান   শিক্ষকরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close