বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফিশিং ট্রলারসহ নৌবাহিনীর হাতে আটক ১৪ ভারতীয় জেলে, পরে মোংলা থানায় হস্তান্তর
মাসুদ রানা,মোংলা(বাগেরহাট)
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:১৯ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৯:২৫ PM

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করার অভিযোগে “এফবি শুভযাত্রা” নামের একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে মোংলা নৌবাহিনী।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আটককৃত ট্রলার ও জেলেদের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৭৫ নটিক্যাল মাইল দক্ষিন দিকে  ভারতীয় ফিশিং ট্রলার মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। এসময় তাদের আটক করতে গেলে অন্যান্য ট্রলার পালিয়ে তাদের সিমানায় পৌছাতে পারলেও ধাওয়া করে এফ,বি শুভযাত্রা নামের ভারতীয় ট্রলার আটক করা হয়।

ট্রলারে থাকা ১৪ জন ভারতীয় জেলে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল বলে তারা স্বীকার করে। আটক জেলেদের বাড়ি  ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়।

আটক ট্রলার থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ মোংলার ফেরিঘাটে এনে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারের রাজস্বে জমা হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও বাংলাদেশী মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের শেষে রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, এর আগে একই অপরাধে ১৪ জুলাই দুটি এবং ৩ আগস্ট আরও একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় জেলেদের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়েছিল।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  ফিশিং ট্রলার   নৌবাহিনী   আটক. ভারতীয় জেলে   মোংলা   হস্তান্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close