শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:১১ AM

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের পোশাকে সজ্জিত একদল ব্যক্তি বাসায় প্রবেশ করে হামলা, মারধর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে চন্দ্রিমা হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আহতরা হলেন মাকসুদা আক্তার মুক্তা (৪৫) এবং তার দুই ছেলে সাইফুল হাসান (২০) ও সিফাত হাসান (১৮)। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন রেজাউল করিম সুজন, রাইসুল ইসলাম আসাদ, রাশেদা বেগম, সবুজ, বাবু ওরফে মুরগি বাবু, আরাফাত ইয়াসিন, শফিক, মোহন, সজিব বাবুর্চি, তরিকসহ মোট ২৫–৩০ জন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৮টার দিকে ১৫–২০ জনের একটি দল জোরপূর্বক গেট ও ফ্ল্যাটের দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে এবং এক মহিলা ও দুই যুবককে মারধর করে।

মাকসুদা আক্তার মুক্তা জানান, “আমরা তখন ঘুমে ছিলাম। হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করে। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। আমাদের বাধা দিলে আমার দুই ছেলে মারধরের শিকার হয়। পরে তারা আমাদের একটি রুমে আটকে রেখে ফ্রিজ, খাট, নগদ ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, সিসিটিভি ডিভিআরসহ সব মালামাল নিয়ে যায়। আমরা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।”

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ, তিনি জানান, মূলত জমি সংক্রান্ত বিরোধ থেকে এই হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।


আরও সংবাদ   বিষয়:  হামলা-লুটপাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close