প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ AM

আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জানিয়েছেন, আগামীকাল (শনিবার) স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করবেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
হিরো আলম লেখেন, “আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”
এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে ব্যবহার করে স্টার হতে চেয়েছিল। মিডিয়ার সামনে মিথ্যা বলেছে। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু ভেতরে ছিল নাম ও খ্যাতির লোভ। তাই সংসার টেকেনি।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে হিরো আলম জানান, তিনি নতুন কাজে মনোযোগ দেবেন। “নতুন গান আর সিনেমার কাজ শেষ করেছি। শিগগিরই মুক্তি পাবে। কয়েকটা নতুন প্রজেক্ট নিয়েও কথা চলছে,” বলেন তিনি।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রিয়া মনি। লাইভে কাঁদতে কাঁদতে তিনি বলেন, সংসার জীবনে থাকা অবস্থায় হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ান, যিনি পরবর্তীতে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করেই রিয়া মনি আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং তালাকনামা পাঠান। তবে কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর বাধ্য হয়ে আবারও সংসারে ফেরেন রিয়া মনি, কিন্তু তার দাবি— হিরো আলমের আচরণ ও চরিত্রের কোনো পরিবর্তন আসেনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ