বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিরোজপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ফিরোজ আহম্মেদ,পিরোজপুর
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ পিএম
সোহাগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ

সোহাগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদকে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সোহাগদল ইউনিয়নের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে বলে জানায় স্থানীয়রা । শুক্রবার বিকালে  নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নেছারাবাদ থানার ডিবি পুলিশের ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা তাকে গ্রেফতার করিনি, পিরোজপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।”

ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি হালদার জানান, “শুনেছি বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান আব্দুর রশিদকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।” তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি।

নেছারাবাদ উপজেলার স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা বলেন, “রাতে চেয়ারম্যানকে নিজ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। তবে কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।”

পিরোজপুর জেলা ডিবি পুলিশের ইনচার্জ মিলন কুমার বলেন, “চেয়ারম্যান আব্দুর রশিদের গ্রেফতারের বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য আসেনি।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, “পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতার করিনি।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর ইউপি চেয়ারম্যান   গ্রেফতার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close