বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জবিতে মশাল মিছিল
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:১২ পিএম

তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

আজ ১৭ অক্টোবর (শুক্রবার)  সন্ধ্যা আটটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বর থেকে  এই মশাল মিছিল শুরু করে  পরবর্তীতে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার ঘুরে এসে ক্যাম্পাস সংলগ্ন 'বিশ্বজিৎ চত্বরে' সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  তাদের কার্যক্রম শেষ হয়।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, 'জাগো বাহে, কোনঠে সবাই', 'পানি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার', 'তিস্তা আমার অধিকার, ছিনিয়ে নেওয়ার সাধ্য কার', 'তিস্তা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না', ' করো তিস্তা চুক্তি, আমাদের দাও মুক্তি', 'তিস্তা শুকিয়ে গেলে, কৃষক কাঁদে ঘরে ঘরে' 'ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও'-সহ বিভিন্ন স্লোগান দেন। 

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা তিস্তার পাড়ের মানুষের প্রাণের দাবি। ফ্যাসিস্ট আমলে হাসিনা সরকার তিস্তা নিয়ে কোনো কাজ করে নাই। এখন উত্তরবঙ্গের মানুষের কষ্ট  লাঘব করার সময় এসেছে। নির্বাচনী তফশিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানাই।'

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  তিস্তা মেগা প্রকল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close