সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তরুণ-যুব সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চান্দিনা ও দেবিদ্বারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, রেমিট্যান্স ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে কুমিল্লা বরাবরই অগ্রগামী। তাই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি। তারা অভিযোগ করেন, ‘অদৃশ্য মহল’-এর ষড়যন্ত্রে বারবার এই উদ্যোগ থেমে যাচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখেন ড. মো. জসিম উদ্দিন, মো. ফজলুল ছাত্তার, মো. সেলিম রানা, মো. মিজানুর রহমান, মো. মাহবুব আলম দোলন, মো. মকবুল হোসেন, মো. নাজমুল হাসান, মো. সোহাগ হোসেন, মো. হাসানুর রহমান ও মো. শান্ত মীর।

এছাড়া উপস্থিত ছিলেন মো. আহসান হাবীব, মো. শামছু মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. রোবেল আহমেদ, মো. হানিফ, মো. রাকিব, জীবন দাশ ও মো. কামরুল হাসানসহ আরও অনেকে। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে স্লোগান দেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বিভাগ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close