বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ পিএম

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মো. ইউনুস (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ইউনুস মারা যান। নিহত ইউনুস রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমদের বড় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অসাবধানতা বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য আলম শাইর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  রামু   ট্রেন   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close