বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নর্দমা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:১৪ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ১০:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশের একটি নর্দমা থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ী ফয়েজ আহমেদ এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে তীব্র দুর্গন্ধ টের পান। পরে তিনি দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জরুরি বিভাগের জানালার পাশের ড্রেনের নর্দমায় উপুড় হয়ে পড়ে থাকা অর্ধগলিত নবজাতকের মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি কর্তৃপক্ষ ও পুলিশকে জানান তিনি।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুল্লাহ আল কাউছার বলেন, ডিউটিতে যোগ দেওয়ার পর থেকেই দুর্গন্ধ পাচ্ছিলাম, কিন্তু রোগীর চাপ থাকায় খোঁজ নেওয়া হয়নি। পরে একজন লোক জানালার পাশের ড্রেনে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে আমাদের জানায়। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান বলেন, এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা সিসি ক্যামেরার ফুটেজ ও রেজিস্টারখাতা যাচাই করছি। তবে আমাদের কিছু সিসি ক্যামেরা নষ্ট থাকায় ফুটেজ পাওয়া নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। হাসপাতালের রেকর্ড অনুযায়ী কোনো নবজাতক নিখোঁজ হয়নি। আমরা সবদিক তদন্ত করে দেখছি।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাঈনুদ্দিন জানান, নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। রহস্য উদঘাটন হলে বিস্তারিত জানানো হবে।



স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা    জরুরি বিভাগ   নর্দমা   নবজাতক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close