প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০১ AM

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।
সনাতন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও শিবির সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, “শিবিরের প্যানেলে যুক্ত হওয়ার মূল কারণ তাদের আদর্শ ও নীতিবোধ। সংগঠনটি সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব কর্মকাণ্ড পরিচালনা করে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নির্বাচনে অংশ নিই এবং শিক্ষার্থীদের সমর্থনে জয়ী হই। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”