বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
নাগেশ্বরীতে ইএসডিও ‘অ্যাক্সেস’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:১৬ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত “অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ ইনশিউরিং সাসটেইনেবল সল্যুশনস (অ্যাক্সেস)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম, ‘অ্যাক্সেস’ প্রকল্পের উপজেলা ম্যানেজার আতিকুজ্জামান রাজিব, লাইভ অফিসার সোহেল রানা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ‘অ্যাক্সেস’ প্রকল্পটি স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃত্ব, নাগরিক সমাজ ও বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রকল্পের মূল লক্ষ্য হল, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা, একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গঠন করা।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী   প্রকল্প   সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close