সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:২৩ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ১০:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন নিকটে আসায় নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছুটির দিন এবং অফিসের বাইরে সময়েও দায়িত্ব পালন করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় সকল প্রস্তুতিমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের লক্ষ্য নিয়ে ডিসেম্বরে তফসিল ঘোষণা করতে চায়। তাই সমস্ত প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসি   ছুটি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close