বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে সর্বপ্রথম কারাতে ‘এ গ্রেডে’র কোচ নির্বাচিত হলেন শিহান মোহন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম

কারাতে ‘এ গ্রেডে’র কোচ নির্বাচিত হলেন যশোরের মোহন কারাতে একাডেমী প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন। একই সাথে কারাতে বেল্ট গ্রেডেশন পরীক্ষায়ও তিনি ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানে উত্তীর্ণ হয়েছেন ।

এরআগে অক্টোবরের (১০ ও ১১) কক্সবাজারে দুই দিনব্যাপী কারাতে সেমিনার ও কোচেস গ্রেডিং এ বাংলাদেশ সোতোকান কারাতে ডু কিউ কাইয়ের ২য় কোচেস কারাতে সেমিনার ২০২৫ আয়োজন করা হয়।

এতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষকগণ অংশগ্রহণ করেন। পরীক্ষার মাধ্যমে কোচেস গ্ৰেডিং সনদ প্রদান করা হয়। ওই পরীক্ষায় অংশ নিয়ে যশোরের মোহন কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মহাবুবুর রহমান মোহন কারাতে গ্রেড এ কোচ হিসাবে উত্তীর্ণ হয়েছেন। 

যশোর জেলায় এই প্রথম ‘এ গ্ৰেডে’র কারাতে কোচ হিসাবে তিনি পরীক্ষায় পাশ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি সেন্সি শাহাজাদা আলম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে ডু এসোসিয়েশন কিউকাই কারাতের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, সেন্টু, কিউকাই কারাতে সভাপতি সামশির আলম ভূইয়া।

আরো উপস্থিত ছিলেন, সেন্সি আফজাল, সেন্সি রনি, খুলনা বিভাগের সোতোকান কিউ কাইয়ের চেয়ারম্যান শিহান মোহাম্মদ আলী এবং সমগ্র বাংলাদেশ থেকে আগত কিউকাই-এর জেলা ব্রাঞ্চ প্রধান ও সহকারী প্রশিক্ষক এবং খেলোয়াড়েরা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম যশোরের মোহন কারাতে একাডেমী প্রধান প্রশিক্ষক মাহবুবুর রহমান মোহন এর হাতে কারাতে এ গ্রেডের কোচের এই সনদপত্র তুলে দেন। 

এছাড়াও, এ সময় বেল্ট গ্রেডেশন পরীক্ষায় ব্ল্যাক বেল্ট চতুর্থ ড্যানের সনদ ও দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   কারাতে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close