বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বামনী ডিগ্রী কলেজে ফলাফল বিপর্যয়, ক্ষোভ অভিভাবকদের
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চলতি বছরে পাশের হার নেমে এসেছে মাত্র ২৬ শতাংশে অর্থাৎ প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জনই অকৃতকার্য।

শিক্ষানুরাগী ও স্থানীয় অভিভাবকদের মতে, এবার পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের ফলে কলেজের প্রকৃত অবস্থা স্পষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে বামনী ডিগ্রী কলেজ নিজস্ব ক্যাম্পাসেই পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এতে ছাত্রছাত্রীদের নানা সুবিধা থাকায় প্রকৃত মূল্যায়ন প্রশ্নবিদ্ধ ছিল বলে অনেকে মনে করেন।

কিন্তু এ বছর পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে নেওয়া হয়েছে কোম্পানীগঞ্জ সরকারি কলেজে (সাবেক মুজিব কলেজ)। এতে পূর্বের ‘সুবিধাভোগের’ সুযোগ না থাকায় প্রকৃত ফলাফল বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন অনেকে।

স্থানীয় শিক্ষাবিদদের মতে, মূল সমস্যাটি কলেজের শিক্ষার মান ও প্রশাসনিক অব্যবস্থাপনায় নিহিত। তারা মনে করেন, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষকের অনুপস্থিতি এবং পড়ালেখার প্রতি অবহেলার ফলে এমন ভরাডুবি ঘটেছে।

আবদুর রহিম নামে একজন অভিভাবক বলেন, “৭৪ শতাংশ ছাত্র ফেল করা মানে, এই এলাকার ৭৪ শতাংশ পরিবারের স্বপ্নভঙ্গ। এদের মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই এখন উচ্চ শিক্ষার দৌঁড় থেকে ছিটকে পড়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বামনী ডিগ্রী কলেজ   ফলাফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close