বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন করলো জবি শিবির
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং ঠান্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল তিনটায় নিরাপদ পানি পান প্রকল্পের অংশ হিসেবে ছাত্রী হলে এসব সরঞ্জামাদি দেওয়া হয়। গরম-ঠান্ডা পানির ফিল্টার এবং ওয়াশিং মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন নারী শিক্ষার্থীরা। 

সমাজবিজ্ঞান ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন, “আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের স্বল্পতা ছিলো পাশাপাশি কাপড় ধোয়া নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো, ছাত্রশিবিরের এই উদ্যোগের ফলে আমাদের সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে।”

নৃবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তিশা পারভীন বলেন, “ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে। এটা ভালো দিক। নারী শিক্ষার্থীদের জন্য কিছুটা উপকারে আসবে। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি। ছাত্রশিবির এগিয়ে আসায় তাদের ধন্যবাদ।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “ছাত্রীহলের বোনদের চাহিদার প্রেক্ষিতে আমরা একটি অত্যাধুনিক ওয়াশিং মেশিন এবং একটি ঠান্ডা ও গরম পানির ফিল্টার স্থাপন করছি। আমরা শিক্ষার্থীদের সংকট গুলো শুনতে চাই। সমাধানে পাশে থাকতে চাই।”

সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’ কর্মসূচির অংশ হিসেবে আজ ছাত্রী হলে পানির ফিল্টার ও এবং বোনদের কাপড় ধোয়ার সমস্যা লাঘবের জন্য ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।”

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, “ফিল্টার দেওয়ার বিষয়টি আমাদের নিরাপদ পানি পান প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম। ছাত্রীহল থেকে বোনদের অনেকেই ভেন্ডিং মেশিন ও ওয়াশিং মেশিনের জন্য বলেছেন। তাদের আবেদনের ভিত্তিতে আমরা একটা ওয়াশিং মেশিন দিয়েছি। ভেন্ডিং মেশিন ছাত্রদলের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাই আমরা সেটি বাদ দিয়েছি।”

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন, “আমাদের হলে এগুলো বিশেষ প্রয়োজন ছিলো, ধন্যবাদ ছাত্রশিবিরকে ওয়াশিং মেশিন এবং ফিল্টার স্থাপন করার জন্য।”

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির জবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছাত্রী   হল   শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close