শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার বিমানবন্দর এলাকার জসীমউদ্‌দীন মোড়ে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী রাইদা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন নারী পুলিশ কনস্টেবল আমিনা আক্তার মিশু। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায়।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মোড়ের পশ্চিম পাশে সিগন্যালে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। 

আহত আমিনা বিমানবন্দর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাইদা পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চালিয়ে বাঁ পাশ দিয়ে অন্য যানবাহন অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বাসটি দায়িত্বরত কনস্টেবল আমিনাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়।

পাশে থাকা টহল পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করে।

ঘটনার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশ বাসচালক ইউসুফ মিয়াকে (২৫) আটক করে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোশাররফ সরদারের ছেলে। বাসটি জব্দ করে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেকের জিম্মায় নেওয়া হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, “দায়িত্ব পালনরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এভাবে আহত হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এবং দায়ী চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নারী পুলিশ কনস্টেবল   আহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close