সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

টুর্নামেন্টে এটি দুই দলেরই পঞ্চম ম্যাচ। এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয় ও এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে ইংল্যান্ড।

অন্যদিকে, এখনো পর্যন্ত কেবল একটি ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। তালিকার ষষ্ঠ স্থানে আছে নিগার সুলতানার দল।

অস্ট্রেলিয়া একাদশঃ ফোব লিটখফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, এলিসা হিলি (অধিনায়ক), অ্যাশলেই গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, মেগান স্কুট, ডার্কলি ব্রাউন, জর্জিয়া ওয়েরহাম ও এলানা কিং।

বাংলাদেশ একাদশঃ
শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার, ফারজানা হক, ফাহিমা খাতুন,  নিশিতা আক্তার নিশি, ফারিহা তৃষ্ণা, রাবেয়া খান ও রিতু মনি।

এখন দেখার বিষয় জয় নিয়ে নিজেদের র‌্যাংকিং উপরে তুলবে নাকি ছেলেদের মতো খালি হাতে ফিরবে বাংলাদেশ নারী দল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া   বাংলাদেশ   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close