বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মাভাবিপ্রবিতে ভাসানী ছাত্র সম্মেলন অনুষ্ঠিত
‎মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:১৯ পিএম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্মেলনের আলোচ্য বিষয়বস্তু ছিল ক্যাম্পাসের প্রাণ, প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষণ, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা, আবাসন, পরিবহন ও প্রযুক্তি ব্যবস্থা, খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থা, ভবিষ্যৎ মাকসুর রূপরেখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাসানী স্টাডিস কোর্সের শিক্ষক সৈয়দ ইরফানুল বারী। তার বক্তব্য তিনি তুলে ধরেন মাওলানা ভাসানীর জীবন সংগ্রামের ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের ইতিকথা।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক আখতারুজ্জামান সাজু, গণিত বিভাগের শিক্ষার্থী আরাফাত তরফদার রোহান, মাভাবিপ্রবি ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ নাইম, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, মাওলানা ভাসানী ছাত্র ফেডারেশনের সভাপতি সুমন মিয়া, মাভাবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন সদস্য সচিব সাকলাইন আহমেদ সাব্বির, রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. নাসিম, রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহসান হিরোসহ অন্যান্যরা।

এ সময় বক্তব্যে সম্মেলনের আহ্বায়ক আখতারুজ্জামান সাজু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই বঙ্গীয় ব-দ্বীপের রাজনৈতিক মহাপুরুষ বলে অভিহিত করেন। এবং কর্ম দিয়ে ঐতিহাসিক সন্তোষের হারানো জৌলুস ফিরিয়ে আনার উপর ও গুরুত্বারোপ করেন। তিনি এই ভাবনার উপস্থাপন করেন THE IDEA OF GREAT SANTOSH হিসেবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   ভাসানী   ছাত্র সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close