বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা: মুখোমুখি ছাত্রদল-শিবির
আহত পুলিশ কর্মকর্তা, বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:২৭ AM আপডেট: ১৬.১০.২০২৫ ১:০৭ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে বুধবার (১৫ অক্টোবর) রাত থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দিয়েছে।

রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাটি নিশ্চিত করেছেন।

রাত ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গেটের দুই পাশে অবস্থান নেয় উভয় সংগঠনের নেতাকর্মীরা। ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিজয়ী পক্ষ উল্লাস প্রকাশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেন, “বহিরাগত শিবির কর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছে।” অন্যদিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি পাল্টা অভিযোগ করে বলেন, “ছাত্রদল স্লোগান দিয়ে উসকানি দিচ্ছে, আমরা সংঘর্ষ চাই না।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে ভোট গণনা শেষের পথে। কোনো কোনো কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে, আবার কোথাও প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কেএম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে এবং ১৪টি এলইডি স্ক্রিনে তা সরাসরি প্রদর্শন করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close