বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিআর পদ্ধতি ও গণভোটসহ ৫ দফা দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মানববন্ধন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১০ AM

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করে গণভোটসহ ৫ দফা দাবিতে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচিত সরকার ইচ্ছামত যাচ্ছেতাই কাজ করতে পারবে না। স্বৈরাচারের সকল পথ রুদ্ধ করতে, আর যেন নতুন করে কেউ স্বৈরাচার না হতে পারে, কেউ যাতে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। ঐক্যমত কমিশনে একটি বড় দল ও তাদের অনুসারী দু'একটি দল ছাড়া বাকি সবগুলো দল পিআর পদ্ধতির জন্য ঐক্যমতে পৌঁছেছে। তারপরও সরকার গড়িমসি করছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। আর যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই জাতীয় পার্টিসহ চৌদ্দদলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে।

লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ। এসময় লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেমসহ কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পিআরপদ্ধতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close