মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা: ইমতিয়াজ বকুল
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ পিএম
বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা: ইমতিয়াজ বকুল

বিএনপির ৩১ দফা শান্তি সুখের রূপরেখা: ইমতিয়াজ বকুল

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনের যে ৩১ দফা ঘোষণা করছেন, সেই ৩১ দফা বাংলার মানুষের জন্য শান্তি ও সুখের রূপরেখা। মানুষের কর্মসংস্থান, নিরাপত্তা বিধান ও পরিবেশ রক্ষাসহ যেসকল দফা ঘোষণা করা হয়েছে, সেগুলো সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি। ৩১ দফার শেষ দফায় পরিবেশ রক্ষার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরিবেশ রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।

আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১তম দফার অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, নেতা হারুন প্রধান, মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ রুবেল, উসমান গনি, মোহাম্মদ শুভ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি মুজাহিদুর এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মিসকাত হোসেন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইমতিয়াজ বকুল   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close