বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৮:১৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। 

আজ বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটি। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

তবে, কাবুলের তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুধবার অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   আফগানিস্তান   যুদ্ধবিরতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close