সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
তথ্য ফাঁসের হুমকি বা ব্ল্যাকমেইলের চেষ্টা করা গণতন্ত্রবিরোধী: দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কোনো রাজনৈতিক দলের সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি বা ব্ল্যাকমেইলের চেষ্টা করা অনৈতিক, বে-আইনি ও গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

যারা ব্ল্যাকমেইল করে রাজনৈতিক সুবিধা নিতে চায়, সরকারকে তাদের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, “কোনো রাজনৈতিক দল সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দিলে বা ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে তা আইনের শাসনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। সরকারের ভেতরে চর নিয়োগ করা বা ব্ল্যাকমেইল করার মতো কাজ কোনো রাজনৈতিক দলের কাজ নয়। এটি অনৈতিক ও অশোভন আচরণ।”

এখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, “মঙ্গলবার মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। রাস্তাঘাটে বের হলেই মানুষ আতঙ্কিত হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ- দ্রুত নাগরিক নিরাপত্তা নিশ্চিত করুন।”

নির্বাচন সুষ্ঠু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) বা নির্বাচন-সম্পর্কিত কর্মকর্তাদের নিয়োগ যেন কোনো বিশেষ দলের প্রভাবে না হয়। তা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ আশাহত হবে।”

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের সম্ভাবনাকে রক্ষা করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।

অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র   দুদু   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close