বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আপনারা থামুন, নিজের কাজে মন দিন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ে হওয়ার পর থেকেই নানা কারণে বিতর্কের শিরোনামে রয়েছেন তিনি এবং তার স্বামী জাহির ইকবাল। 

সম্প্রতি সোনাক্ষী-জাহির মসজিদটি পরিদর্শনে যান এবং নিজেদের সেই সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিগুলো পোস্ট হওয়ার পরই শুরু হয় আসল বিতর্ক। 

সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায়, তিনি এবং জাহির দুজনেই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন। এই ছবি দেখার পরই বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা।


বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সব কুমন্তব্য, কটাক্ষ আর সমালোচনার জবাব দিয়ে মুখ খোলেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী লেখেন, “আপনারা দয়া করে ভালো করে দেখুন। আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম। মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যাইনি।”

এটুকু বোধ আমাদের আছে উল্লেখ করে তিনি আরো বলেন, “মসজিদের ভেতরে প্রবেশ করার আগেই নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখেছিলাম আমরা। এবার আপনারা থামুন। নিজের কাজে মন দিন।”

তবে এখন শুধু কমেন্ট বক্সেই সমালোচনা সীমাবদ্ধ থাকেনি। অনেকে সোনাক্ষী-জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে সামােজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কড়া সমালোচনা করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সোনাক্ষী   ভারত   মসজিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close