সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস প্রশাসনের ‎
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‎কুড়িগ্ৰামের উলিপুরে জব্দকৃত ও ভেজাল ৬১৪ বস্তা টিএসপি সার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ভেজাল ও জব্দকৃত সার পৌরসভার ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের ভেজাল বিরোধী নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে ভাই ভাই ট্রেডার্স এর গোডাউনে ভেজাল ১৩৫ বস্তা, ওই দোকানের সামনে থাকা ভেজাল ২৮৩ বস্তা এবং একই বাজারে ভাই ভাই ট্রেডার্স নামের আর একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে ১৯৬ বস্তা টিএসপি সার এবং পৌরসভার নাড়িকেলবাড়ি খেয়ারপাড় এলাকায় বাসাবাড়ি থেকে বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রি এবং অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রসাশন।
‎
‎অভিযানে ৬১৪ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ ও অবৈধ মজুদের অপরাধে ভাই ভাই ট্রেডার্স রওশন মিয়ার সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। অপর ভাই ভাই ট্রেডার্স মাহবুবার রহমানের ৬ মাস সার বিক্রির লাইসেন্স স্থগিত করা হয়। এছাড়াও বাসাবাড়িতে সিদ্দিকুর রহমান বিভিন্ন কোম্পানির মোড়কে তাদের নিজস্ব তৈরি নকল সার ও প্যাকেজিং সার বিক্রির অপরাধে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
‎
‎উপজেলা কৃষি অফিস জানায়, জব্দকৃত ৬১৪ বস্তা ভেজাল টিএসপি সারগুলো আরো সুনিশ্চিত হওয়ার জন্য সারের বস্তাগুলো থেকে রেন্ড মালি নমুনা সংগ্রহ করা হয়। পরে তা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউট লালবাগ রংপুরে পাঠানো হয়। প্রেরিত নমুনার ফলাফল সরকারি বিধি নির্দেশ অনুযায়ী ভেজাল প্রমাণিত হয়।

এরপর বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বান্ধব নির্ধারিত স্থান পৌরসভার ডাম্পিং স্টেশনে ভেজাল ও জব্দকৃত সারগুলো ধ্বংস করা হয়। 
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট নয়ন কুমার সাহা, পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের ইনস্পেক্টর আসিফ শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন বিফা প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/শাহো




আরও সংবাদ   বিষয়:  উলিপুর   টিএসপি সার   প্রশাসন‎   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close