বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেষ হল চাকসুর ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

৩৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ হয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং কলা ও মানববিদ্যা অনুষদের দুটি ভবনসহ মোট পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে। এর মধ্যে ১৪টি কেন্দ্রে হল সংসদ এবং একটি কেন্দ্রে হোস্টেল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে রাখা হয় বিশেষ ভোটকেন্দ্র।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাঁচটি অনুষদের প্রতিটিতে দায়িত্ব পালন করেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি কেন্দ্রগুলোর বাইরে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্ট।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, রোভার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ সদস্য মোতায়েন করা হয়।

তবে ভোটগ্রহণ চলাকালীন প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপারে ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচনের জন্য আমরা দেশের কোথাও অমোচনীয় কালি পাইনি। আর স্বাক্ষরবিহীন ব্যালটের বিষয়টি ভোটগ্রহণ শেষে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চাকসু নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close