বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের মানববন্ধন
মো. লিহাজ উদ্দিন, পঞ্চগড়
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:২৩ পিএম

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদসহ দলটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানে গণ-হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   ইসলামী আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close