মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল অস্ত্র প্রশিক্ষণের ভিডিও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও। ভিডিওতে বলতে শোনা যায় ‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’ 

সম্প্রতি ভিডিওটি ভাইরালের পর সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, নড়েনড়ে বসেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে।

জানা গেছে, স্থানীয়ভাবে ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে পরিচিত গ্রুপটির এই ভিডিও শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার। প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। এ সময় তাদের কথোপকথন থেকে শোনা যায়, ‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’

ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামেই। যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।

একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা গেছে। সেখানে আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির মুঠোফোনে জানান, ইতোমধ্যে ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সমর্থক কিনা তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সামাজিক   যোগাযোগমাধ্যম   ভাইরাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close