বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝিনাইদহে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৪২ পিএম

ঝিনাইদহে পালিত হয়েছে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, এবং মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওলিউর রহমান।

সভায় বক্তারা বলেন, ‘আত্মহত্যা একটি উদ্বেগজনক সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। হতাশা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি ও আর্থিক সংকট এর অন্যতম কারণ।’

বক্তারা আত্মহত্যা প্রতিরোধে পরিবার, সমাজ এবং সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, সচেতনতা বাড়ানো এবং সমস্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close