বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৫০ AM

আবারও ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক হলেন এই বিশ্বকাপজয়ী তারকা।

বুধবার সকালে পুয়ের্তো রিকোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে নিজের ৫৯তম আন্তর্জাতিক অ্যাসিস্ট করেন মেসি, যা তাকে এককভাবে এই রেকর্ডের শীর্ষে নিয়ে যায়।

এই ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে, যা ইন্টার মায়ামির হয়ে মেসির ঘরের মাঠ হিসেবেও পরিচিত। প্রথমার্ধে অসাধারণ এক পাসে গনজালো মন্তিয়েলকে গোল করতে সহায়তা করেন মেসি। তার এই পাসেই তৈরি হয় নতুন ইতিহাস।

এই অর্জনের মধ্য দিয়ে মেসি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ল্যান্ডন ডোনোভান ও ব্রাজিলের নেইমারকে। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮। এখন সর্বোচ্চ ৫৯ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ফুটবলে এককভাবে শীর্ষে আছেন মেসি।

মেসি অবশ্য এখানেই থামেননি। ক্যারিয়ারের ৬০তম অ্যাসিস্টের দেখাও পেয়ে গেছেন কিছুক্ষণ পরেই। লাওতারো মার্তিনেজকে দিয়ে দ্বিতীয়ার্ধে করিয়েছেন আরও এক গোল। তাতেই তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬০-এ। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও যে তিনি সমান দক্ষ, এই রেকর্ড তা আরও একবার প্রমাণ করল। 

পরিসংখ্যান বলছে, মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে ১ হাজার ১২৯ ম্যাচে ৩৯৭টি অ্যাসিস্ট করেছেন। তবে অবসরের আগে কোথায় গিয়ে থামবেন তিনি, সেটাই এখন দেখার বিষয়।

বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখেই এখনো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। কাতার বিশ্বকাপের শিরোপার পর এবার তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষভাগটা আরও সাফল্যে ভরিয়ে তুলতে চান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close