বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুজিব কোটের আধিপত্য শেষ, ফ্রি দিলেও মানুষ নেয় না: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৪৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, মুজিব কোটের আধিপত্য শেষ, এখন ফ্রি দিলেও মানুষ নেয় না। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা বলেছিলাম মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে। এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোট নেয় না, ভয়েও কেউ আর মুজিব কোট পরে না।”

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মাধ্যমে যদি একটি জাতীয় সরকার গঠিত হয়, তবে সেই সরকার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে যদি রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থেকে যায়, তাহলে স্বৈরাচারী শক্তি আবারও ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, আমরা কেউ নিরাপদ থাকব না।”

নুরুল হক নুর বলেন, “আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, তা রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।”

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, “বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের সবাইকে কথা বলতে হবে কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়। সব রাজনৈতিক দলকে এখন সে দিকেই মনোযোগ দিতে হবে।”
 
অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকার আমাদের সবার সরকার। কিন্তু আমরা যে পরামর্শ দিই, সরকার তা যথাযথভাবে গুরুত্ব দেয় না। ফলে সরকারের শুরুর দিকে যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, তা ক্রমেই হ্রাস পাচ্ছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।”

গণ-অভ্যুত্থানের শক্তিসমূহকে সরকার সমালোচনা করে নাস্তানাবুদ করছে উল্লেখ করে তিনি বলেন, “একদিকে আমরা আশাবাদী নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু অন্যদিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। এমনটা চলতে থাকলে সামনে সবার জন্যই শনির দশা অপেক্ষা করছে।”

সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত ২৯ আগস্ট সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে আমাদের ওপর হামলা চালিয়েছিল। কিন্তু যখন তারা দেখল দেশের সব রাজনৈতিক দল একই দাবিতে এক কাতারে দাঁড়িয়েছে, তখন তারা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মুজিব কোট   নুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close