বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুবির মার্কেটিং বিভাগের উদ্যোগে উদ্যোক্তা মেলা
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:১২ AM আপডেট: ১৫.১০.২০২৫ ১:২০ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের উদ্যোগে ‘ইন্সপায়ার এক্স’ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট দিনব্যাপী এ মেলা চলে।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ আল জামিল, ড. শহিদুল ইসলাম, কোর্স শিক্ষিকা এবং সহকারী অধ্যাপক সাবিকুন নাহার বিপাশাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

গোড রেজ, স্কয়ার, মেরিকো, ম্যাগি, প্রাণ এবং আকিজ ব্যান্ড গুলোর সাথে সমন্বয় করে মোট ৬ টি স্টল দেয় শিক্ষার্থীরা। ব্যান্ডের পণ্যের পাশাপাশি স্টল গুলোতে ছিলো পিঠা, কেক, কাচ্চি, শরবত, মোমো, চা ও কফিসহ নানা রকম মুখরোচক খাবার। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত থাকে পুরো মেলাপ্রাঙ্গণ।

শিক্ষার্থীরা জানান, বাস্তবমুখি জ্ঞান চর্চার উদ্দেশ্য MKT-325 কোর্স কোডের ‘এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট’ কোর্সের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।

আয়োজনটি সম্পর্কে কোর্স শিক্ষিকা সাবিকুন নাহার বিপাশা বলেন, “এই মেলার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার সাহস জাগানো এবং ভয় দূর করা। উদ্যোক্তা হওয়ার আগে কীভাবে একটি ব্যবসার পরিকল্পনা তৈরি করতে হয়, কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি এবং তা কীভাবে বাস্তবে প্রয়োগ করতে হয় এসব বিষয়ে তারা হাতে-কলমে শিখতে পেরেছে। এছাড়া ব্র্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে শিক্ষার্থীরা স্পনসরশিপ, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ চাকরির সুযোগ সম্পর্কেও বাস্তব ধারণা পেয়েছে।”

মেলার আয়োজন সম্পর্কে মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া নওশীন ঐশী বলেন, “প্রথম বর্ষ থেকেই বিভিন্ন মেলায় অংশ নিয়েছি, তবে এবারকার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। আমাদের কোর্সের অংশ হিসেবে ব্র্যান্ড কোলাবোরেশনে অংশ নিয়ে কর্পোরেট কাজের ধারা, প্রোডাক্ট সোর্সিং, প্রাইসিংসহ বাস্তব ব্যবসা পরিচালনার নানা দিক শিখেছি। এই মেলা আমাদের নেতৃত্ব, টিমওয়ার্ক এবং সৃজনশীলতা বিকাশে বড় ভূমিকা রেখেছে।”

আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা সফলভাবে আয়োজনটি সম্পন্ন করেছি। ছয়টি ব্র্যান্ডের সঙ্গে কাজ করে আমরা বাস্তবমুখী মার্কেটিং ও সেলস অভিজ্ঞতা অর্জন করেছি। এই আয়োজনের মাধ্যমে ব্র্যান্ড প্রোমোশন, কাস্টমার এনগেজমেন্ট ও টিমওয়ার্ক সম্পর্কে শিখেছি। কোর্স ইন্সট্রাক্টর ও সহযোগী ব্র্যান্ডগুলোকে ধন্যবাদ জানাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কুবি   মার্কেটিং   মেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close