বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের চার দিন পর মিললো পলিথিনে মোড়ানো তরুণীর লাশ
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৮:৫৭ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর কামরুন নাহার সায়মা (২৪) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সায়মা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত সাদেক মোল্লার মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ‘কলাপাতা বার্গার কিং’ রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। গত শুক্রবার সকাল ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বিকেলে স্থানীয়রা কাইকারটেক ব্রিজের পাশে ঝোপের ভেতর একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ব্যাগটি উদ্ধার করে খুলে দেখে—ভেতরে কালো পলিথিনে মোড়ানো ও কসটেপে প্যাঁচানো অবস্থায় হাত-পা বাঁধা এক নারীর লাশ। পরে নিহতের মামা খোকন শেখ সাগর এসে লাশটি শনাক্ত করেন।

নিহতের মামা জানান, দুই বছর আগে সায়মা প্রেমের সম্পর্কের সূত্র ধরে কুমিল্লার রায়হান নামের এক যুবককে বিয়ে করেন। তবে পারিবারিক অমতের কারণে তারা আলাদা বাসায় থাকতেন। তার অভিযোগ, স্বামী রায়হানই সায়মাকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগে ভরে ফেলে রেখে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো ব্যাগ থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নিখোঁজ   লাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close