বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরনারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার করলেন আবু ত্বহা আদনান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৮:৫৪ PM

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন। এক ফেসবুক পোস্টে তিনি পরিষ্কারভাবে জানান, কোনো পরনারীর সঙ্গে তার অবৈধ বা হারাম সম্পর্ক নেই।

সোমবার (১৩ অক্টোবর) প্রকাশিত ওই পোস্টে আবু ত্বহা বলেন, “আরশের মালিকের কসম! আমাকে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ! আমি ব্যভিচারী নই, কোনো পরনারীর সঙ্গে আমার হারাম সম্পর্ক নেই।”

স্ত্রী সাবিকুন্নাহারের করা অভিযোগের জবাবে তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক মহব্বতের পবিত্র পোশাকের মতো। সেই পোশাক ক্ষতবিক্ষত হলেও আমি তা ঢেকে রাখার চেষ্টা করেছি এবং এখনও করছি। আগামীকাল যদি আমি সেই পোশাক না থাকি, তবুও যার দায়িত্বে ছিলাম, তার বিষয়ে কোনো কটূ মন্তব্য করব না।”

আবু ত্বহা জানান, তিনি চাইলে একে একে সব অভিযোগের উত্তর প্রমাণসহ দিতে পারেন, কিন্তু তা করলে সমাজে আরও বিভাজন তৈরি হবে। “ইউসুফের ভাইদের চোখের পানির দামই সমাজে বেশি,”মন্তব্য করেন তিনি।

স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “আমার অপরাধ যদি হয় অতিরিক্ত ভালোবাসা, ক্ষমা ও ধৈর্য ধারণ করা, তবে আমি সেটিই করেছি। যা শরিয়তে হালাল, তা মেনে চলেছি। কেউ যদি তাতে সম্মত না থাকে, তবে সে উত্তম বিচ্ছেদ নিতে পারত। অতীত টেনে সম্পর্ক ও দ্বীনকে ক্ষতিগ্রস্ত করা উচিত হয়নি।”

তিনি আরও সতর্ক করে বলেন, “কাউকে ব্যভিচারের অপবাদ দেওয়ার শাস্তি ৮০ বেত্রাঘাত। তাই প্রমাণ ছাড়া এমন অভিযোগ করা ভয়াবহ গুনাহ।”

সমাধানের পথে আছেন জানিয়ে ত্বহা বলেন, বিষয়টি দেশের শীর্ষ ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। যারা তাকে অপবাদ দিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষে দুই সন্তানকে উল্লেখ করে আবু ত্বহা বলেন, “আমার দুটি সন্তানই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। তাদের মুখের দিকেই তাকিয়ে বছরের পর বছর সবর করেছি। দোয়া চাই, যেন তাদের থেকে আমি বঞ্চিত না হই।”

তিনি আরও লেখেন, “হয়তো কিছু বিচ্ছেদেই শান্তি থাকে, আর নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আসে। আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে জালেম ও মজলুমের মাঝে ন্যায়বিচার করেন।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আবুত্বহাআদনান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close