শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাদাগাস্কারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৮:৫০ PM

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছাড়ার পর সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করেছে।

মঙ্গলবার স্থানীয় সময়, সেনাবাহিনীর কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা জাতীয় রেডিওতে ঘোষণা দেন, “আমরা ক্ষমতা গ্রহণ করেছি।” 

তিনি জানান, সেনারা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনা করবে, তবে জাতীয় সংসদ বহাল থাকবে।

এর আগে জাতীয় সংসদে রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পাস করা হয়। ১৩০টি ভোট তার বিরুদ্ধে পড়ে। রাজোয়েলিনা অবশ্য এই ভোটকে ‘অসাংবিধানিক’ দাবি করেছেন, কারণ সংসদ ভেঙে দেওয়ার পরও ভোট হয়েছে।

বিক্ষোভ চলতে থাকে ২৫ সেপ্টেম্বর থেকে। দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও মৌলিক সেবার ঘাটতি নিয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে জেন-জি আন্দোলন শুরু হয়। পরে এটি সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়।

শেষ পর্যন্ত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সমঝোতার পর রাজোয়েলিনা ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন। তিনি সান্ত মেরি বিমানবন্দর থেকে ফ্রান্সে যান।



স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:  মাদাগাস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close