মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আওয়ামীপন্থী ৬ শিক্ষকের ফেরানো ঠেকাতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:১৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে সাময়িক বিরত রাখা ৬ শিক্ষকের  ফেরানো ঠেকাতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ঢাবি উপাচার্যের (ভিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। মিছিলে শিক্ষার্থীরা 'স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন', 'জামাল কদু ঘোরে ফেরে, প্রশাসন কী করে'সহ নানা স্লেগান দেয়।

এসময় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের নানাভাবে হুমকি প্রদানকারী কিছু শিক্ষকের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রাথমিক তদন্ত কমিটি (Fact-Finding Committee) গঠন করে এবং অভিযুক্ত ছয়জন শিক্ষককে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখে।

তিনি বলেন, দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও সেই তদন্ত কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বরং সম্প্রতি দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক আ. ক. ম. জামাল উদ্দিন পুনরায় সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে নিয়মিত আসা-যাওয়া শুরু করেছেন এবং বিভাগে প্রবেশেরও চেষ্টা করছেন।যা আমাদের মতে জুলাই স্পিরিটের পরিপন্থী এবং নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এসময় প্রশাসনের নিকট তারা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. অভিযুক্ত শিক্ষকগণের বিরুদ্ধে গঠিত তদন্ত দ্রুত সম্পন্ন করা।

২.অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের সকল প্রকার প্রবেশ ও যোগাযোগ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।

৩. একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  জুলাই   গণঅভ্যুত্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close