বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৫২ পিএম

টানা দুই হারের পর সিরিজ হার নিশ্চিত। এখন লক্ষ্য কেবল হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্যেই আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। ফলে আগে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশ দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, আফগানিস্তান নামছে তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক রহমত শাহকে ছাড়াই। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পাওয়ায় তিনি আজ খেলছেন না।

সিরিজের শেষ ওয়ানডেতেও টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশ দলের। টস শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “গত ম্যাচে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি, যা নিয়ে সবাই হতাশ। তবে ব্যাটিং ইউনিট হিসেবে এবার আমরা দায়িত্ব নিতে প্রস্তুত। আশা করছি, এই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই উইকেটে ২০০ রানের লক্ষ্যও তাড়া করা সম্ভব। রাতে বল স্কিড করে, তাই টপ অর্ডারে বড় জুটি গড়া গুরুত্বপূর্ণ। আজ আমাদের দলে চারটি পরিবর্তন আছে।”

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, ইকরাম আলিখিল, হাশমাতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফর, নাঙ্গেয়ালিয়া খারোটে ও বিলাল সামি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ওয়ানডে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close