বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:৫৬ পিএম

নেত্রকোনা নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। তিনি দাবি করেন, দেশের ভবিষ্যৎ গঠনে এনসিপির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সম্ভাব্য সরকার গঠনে এনসিপি নির্ণায়ক ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজারে অবস্থিত সালথি রেস্টুরেন্টে জেলা সফরের অংশ হিসেবে আয়োজিত ব্রিফিংয়ে সারজিস এসব কথা বলেন। 

তিনি বলেন, “আগামী বাংলাদেশের উত্তরণের পথে এনসিপির ভূমিকা অত্যন্ত জরুরি। আমরা মনে করি, আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সে ক্ষেত্রে নির্ণয়কের ভূমিকায় থাকবে।”

সারজিস আলম বিএনপি ও জামায়াতের পারফরম্যান্সকে সমালোচিত করে বলেন, “বিএনপি এককভাবে কখনোই সরকার গঠন করতে পারেনি, আর জামায়াত বৃহৎ পরিসরে জনমতপ্রধান রাজনীতিতে প্রতিনিধিত্ব করতে পারেনি। সেই কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে এনসিপির ভূমিকা হবে বেশি।”

তিনি আরও বলেন, “ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বিএনপি ও জামায়াত সক্ষম নয় এই সংগ্রামটা এনসিপি করবে বলে আমরা মনে করি। এজন্যই জেলা পর্যায়ে সাংগঠনিক কাজ চালানো হচ্ছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে তারা ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তা উচ্ছেদ করতে পারেনি।”

সারজিস বলেন, “সকল রাজনৈতিক দলের কর্তব্য হবে কোনো কিছুর বিনিময়ে কোনো ফ্যাসিস্ট কাঠামোকে ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে সুযোগ না দেয়া এসব থাকলে আমাদের জুলাই আন্দোলনের সার্থকতা নিশ্চিত হবে।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  শাপলা   প্রতীক   সারজিসআলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close